তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলের বন্যা বইয়ে দিযেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে বিধ্বস্ত করেছে পূর্ব তিমুরকে। হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী। একটি করে গোল করেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, মুনকি আক্তার ও মোসাম্মত সাগরিকা।

১৮ মিনিটে শান্তি মার্ডির দুর্দান্ত শট প্রতিপক্ষ গোলরক্ষক বাঁচালেও দুই মিনিট পরেই সিনহা শিখা বাংলাদেশের জন্য প্রথম গোলটিকরে। ২০ তম মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে আসা বল হেড করে জালে পাঠান এই রাইট উইংগার। গোলের গেরো খুলার পর প্রথমার্ধেই আরো তিনবার তিমুরের জালে বল পাঠায় বাংলাদেশ।

৩৩ মিনিটে শান্তি মার্ডির বাঁ পায়ের বাঁকানো কর্নার দুরের পোস্টে লেগে সরাসরি জালে জড়ায়।
এর তিন মিনিট পরই তৃতীয় গোল এনে দেন নবীরন খাতুন। শান্তির কর্নারে হেডে কোনো ভুল করেননি এই সেন্টার ব্যাক। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরো বাড়ান তৃষ্ণা রানী সরকার। সাগরিকার কাটব্যাক পেয়ে তিমুরের এক ডিফেন্ডারকে পরাস্ত করে অনায়াসে বল জালে পাঠান তৃষ্ণা।

বিরতির পরেও বাংলাদেশের আক্রমণ ঝড় থামেনি। ৭২ মিনিটে সাগরিকার পা থেকে ষষ্ঠ গোল আসে। ৮২ মিনিটে তৃষ্ণা রানী সরকার নিজের হ্যাটট্রিক পূরণ করেন। মধ্যমাঠ থেকে বল পেয়ে অনেকটা পথ দৌড়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন সাগরিকা। সেই বল পেয়ে অনায়াসে জালে জড়ান তৃষ্ণা।
আর যোগ করা সময়ে অষ্টম গোল করেন মুনকি আক্তার।

প্রথম ম্যাচে মোসাম্মত সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় বাংলাদেশ। ম্যাচে অন্য গোলটি করেছিলেন মুনকি আক্তার।আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১:২৭:২৬   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ