বন্দরে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে রেল কর্ডলাইন নির্মাণের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে রেল কর্ডলাইন নির্মাণের দাবি
শুক্রবার, ৮ আগস্ট ২০২৫



বন্দরে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে রেল কর্ডলাইন নির্মাণের দাবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বা ফাঁকা এলাকা দিয়ে নারায়ণগঞ্জ-লাকসাম রেল কর্ডলাইন নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে দেউলী চৌরাপাড়ায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক আবদুল লতিফ রানা, জহিরুল ইসলাম শাওন, মোহাম্মদ হোসেন, নূরে আলম, আল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, চৌরাপাড়া এলাকা ঘনবসতিপূর্ণ। এখানে বহু স্থায়ী ও অস্থায়ী ঘরবাড়ি, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তাই চৌরাপাড়া এলাকায় রেলের কর্ডলাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। এ অবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে ঘনবসতিপূর্ণ এলাকা দেউলী চৌরাপাড়া এড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষে অথবা ফাঁকা কোন জায়গা দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, সুপ্রাচীনকাল থেকে বংশ পরম্পরায় তারা বাপ দাদার ভিটে মাটি আঁকড়ে আছেন। কোন অবস্থাতেই এ ভিটে মাটি ছাড়তে চান না তারা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত স্থগিত থাকা রেল কর্ডলাইন প্রকল্প আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। এ জন্য চারটি সম্ভাব্য রুটে ফিজিবিলিটি স্টাডি ও সার্ভে চলছে। এর অংশ হিসেবেই ২৪ ও ২৫ নং ওয়ার্ডে প্রাথমিক জরিপ কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:২১   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি স্তম্ভে আগুন; পরিদর্শনে জেলা প্রশাসক ও শহীদ পরিবারের সদস্যরা
বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন
সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প
জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি জাতীয় নীতি জরুরি: ম. তামিম
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: সাকি
মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮
যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয়: মঞ্জু
একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ