গাজীপুরে সাংবাদিক হত্যা: মাসুদুজ্জামান মাসুদের নিন্দা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে সাংবাদিক হত্যা: মাসুদুজ্জামান মাসুদের নিন্দা
শনিবার, ৯ আগস্ট ২০২৫



গাজীপুরে সাংবাদিক হত্যা: মাসুদুজ্জামান মাসুদের নিন্দা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “সাংবাদিক তুহিনকে জনসমাগমপূর্ণ স্থানে, প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির স্পষ্ট প্রতিচ্ছবি।” তিনি আরও বলেন, এটি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং মত প্রকাশের স্বাধীনতার ওপর এক নির্মম আঘাত।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রায়শই বিভিন্ন ঝুঁকিপূর্ণ তথ্য তুলে ধরেন। অথচ বর্তমানে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং সত্যকে দমন করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে হলে সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা কঠোরভাবে দমন করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:২১   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা
ঝালকাঠিতে জালনোট শনাক্তকরণ বিষয়ক কর্মশালা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের পায়ের রগ কর্তন,পাল্টা ধাওয়া ও লুটপাট
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি : রণধীর জয়সওয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ