ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প
রবিবার, ১০ আগস্ট ২০২৫



ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ব্রুস এই পদে ‘দারুণ কাজ’ করেছেন।

সরকারে যোগদানের আগে ট্যামি ব্রুস ২০ বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি একাধিক বইয়ের লেখক।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ট্যামি ব্রুস-একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখককে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি (অ্যাম্বাসেডর র‌্যাংকে) হিসেবে মনোনীত করছি।’

তিনি আরও বলেন, ‘আমার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্যামি পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অসাধারণ কাজ করেছেন। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করবেন।’

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত মাইক ওয়াল্টজকেও এখনও সিনেট অনুমোদন দেয়নি। বর্তমানে এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২৪ সালে উপপ্রতিনিধি থাকা কূটনীতিক ডরোথি শি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১১:৩৫:৪২   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ