একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে: রিজভী
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে: রিজভী

ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমানের ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান।

দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে তার এই অকাল মৃত্যু হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকে ষড়যন্ত্র চলমান। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

বাংলাদেশ সময়: ১৫:২১:১২   ২৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ