ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ স্লোগানে ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা ও শপথ পাঠ করানো হয়। এ সময় ৮২ জন কম্পিউটার ও আইসিটি এপ্লিকেশন প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ এবং ২৩ জন সফল আত্মকর্মীর মধ্যে ৩১ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মনসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারজানা ইশরাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর শাহীন আরা সুলতানা গণি।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরত ছাত্রছাত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে ৩৬টি বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫৭   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ