লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন ও আলোচনা সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন ও আলোচনা সভা
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫



লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন ও আলোচনা সভা

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির সুচনা করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের ইলিশ চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় কালেক্টরেট প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দীন প্রমুখ।

সভার শুরুতে যুবকদের শপথ পাঠ করান, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

সভা শেষে লক্ষ্মীপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ৩ শিক্ষার্থীকে সনদ ও ৬ জনকে ঋণের চেক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪১:২২   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালি পেরিয়ে গ্যাসের ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পাইপলাইনে ৪টি
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ