ভূমিসেবার মান ও পরিমান বৃদ্ধি পেয়েছে - ভূমি উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » ভূমিসেবার মান ও পরিমান বৃদ্ধি পেয়েছে - ভূমি উপদেষ্টা
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



ভূমিসেবার মান ও পরিমান বৃদ্ধি পেয়েছে - ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের দ্বিতীয় ও উন্নত সংস্করণ চালু করা হয়েছে। ফলে ভূমিসেবার মান ও পরিমান বৃদ্ধি পেয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গঠণের লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার নিমিত্তে একটি সমন্বিত প্রকল্প এটি। একটি সমন্বিত ও স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনার জন্য উন্নতমানের ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সফটওয়্যার তৈরি এবং মাঠ পর্যায়সহ ভূমি ব্যবস্থাপনার সকল অফিসে তা বাস্তবায়নই মূল লক্ষ্য।

আজ ফেনী জেলার জেলা প্রশাসক ভবন প্রাঙ্গনে “অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালা ” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন; ভূমি নিয়ে নানা অভিযোগ রয়েছে; তা সমাধানে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সেবা গ্রহিতা হিসেবে আপনাদের নজরদারি রাখতে হবে; কোথায় কোনো ধরনের ব্যত্যয় দেখাদিলে কর্তৃপক্ষকে জানাবেন। এই প্রকল্প সফল করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কাম্য। তথ্যপ্রযুক্তির এই যুগে আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত না হয়ে কাজ করলে সরকারের কাজ দুরূহ হয়ে যাবে । প্রযুক্তির সাথে নিজেদের সম্পৃক্ততা বাড়লে কাজ সহজ হবে। ভূমি নিয়েও জনদূর্ভোগ কমে যাবে। আমাদের সমাজের ৯০% বিরোধ ভূমিকে কেন্দ্র করে।

তিনি আরো বলেন; অটোমেটেড ভূমি সেবা সিস্টেম পাইলটিং প্রকল্প ফেনী জেলাকে নির্বাচন করার ঐতিহাসিক কারণ রয়েছে। এই জেলা একটি অন্ধকারে যুগ পার করেছে। সেই অন্ধকার দূর করার লক্ষ্যেই এই জেলাকে নির্বাচন করা হয়েছে। এই সিস্টেমে নাগরিকরা মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ঘরে বসে ভূমিসেবা পেতে পারেন। তাই মেশিনের পিছনের মানুষটাকে গুরুত্বপূর্ণ তাকে সৎ হতে হবে। যারা ভালো কাজ করবে তাদের পাশে দাড়াতে হবে। জনবান্ধব ভূমি সেবায় সারা দেশে এপর্যন্ত ৪৮১ টি ভূমি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে; আরো ১২৬ টির স্থাপনের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন (stefan liller)স্টেফান লিলার,আবাসিক প্রতিনিধি, UNDP বাংলাদেশ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো: এমদাদুল হক চৌধুরী,অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) ভূমি মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো: জিয়াউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফেনী, সাইফুল ইসলাম।

পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক, সকল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকগণের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্টগ্রাম এসএম কায়ছার আলী; জেলা প্রশাসক ফেনী, সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো: জিয়াউদ্দীন।

এরপরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভূমি উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪৬   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ