খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

প্রথম পাতা » চট্টগ্রাম » খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের পর উপস্থিত মুসুল্লিদের কাছে তিনি এই দোয়া প্রার্থনা করেন।

উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে আবদুল হান্নান মাসউদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। উনি যদি আপস করতে তাহলে হয়ত এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতন ও হতো না। উনি অসুস্থ, উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।

এ সময় হান্নান মাসউদ বলেন, নদী ভাঙনে ভূমিহীন বাজারের চারপাশে অনেককিছু বিলীন হয়ে গেছে। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই। আমরা সবাই মিলে হাতিয়াকে এমনভাবে গড়ব যাতে হাতিয়া পুরো দেশের কাছে একটি মডেল উপজেলায় পরিণত হয়।

তিনি আরও বলেন, এখানে নদী ভাঙন বন্ধ করতে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে একসাথে চেষ্টা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১২   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ