বসতবাড়িতে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরি, লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বসতবাড়িতে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরি, লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



বসতবাড়িতে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরি, লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে বিএসটিআই অনুমোদন ছাড়াই বসতবাড়িতে কারখানা খুলে ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরির অপরাধে এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে অবস্থিত সায়মা আইসরোবো কারখানায় এ অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান জানান, অভিযানে কারখানার মালিক লাল মিয়া বিএসটিআইয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। এ ছাড়া শিশুখাদ্য (রোবোজুস) তৈরিতে নিষিদ্ধ ও ক্ষতিকর ঘনচিনি, বিভিন্ন রাসায়নিক, ক্ষতিকর ফ্লেভার ও রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে খাদ্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছিল। এমনকি উৎপাদন তারিখের আগেই উৎপাদনের তারিখ দিয়ে পণ্য বাজারজাত করার প্রমাণও মেলে।

এ কারণে মালিক লাল মিয়াকে নিরাপদ খাদ্য আইন অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উৎপাদিত সব শিশু খাদ্য ও নিষিদ্ধ রাসায়নিক জব্দ করে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০২:৫১   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ