চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। সোমবার (১৮ আগস্ট) ভোরে একটি পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা ভোরো মাছ আনার জন্য পিকআপযোগে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস ও মো. সোহাগ (৩২)। সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা এবং মাছ ব্যবসায়ী।

ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ভোর ৫টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিনজন ও পেছনে সাতজন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগরের আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৮   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ