পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার

প্রথম পাতা » খুলনা » পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না। সে কারণেই একটি রাজনৈতিক দল এই পদ্ধতির বিরোধিতা করছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ডুমুরিয়া বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, পিআর বুঝি না—এ কথা কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীল ব্যক্তির বলা সমীচীন নয়।
পিআর পদ্ধতি জনগণ চায় কি-না, সেটি জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া হোক। জনগণ যদি চায়, সবাইকে মেনে নিতে হবে; আর যদি না চায়, জামায়াতও তা মেনে নেবে।

তিনি বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এর মধ্যে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই করতে হবে।
জাতীয় নির্বাচনের আগে এই গণভোট হলে জনগণের স্পষ্ট রায় পাওয়া যাবে।

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, সরকার জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ তৈরি করেছে। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক পরামর্শ এতে অন্তর্ভুক্ত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৮৪টি গৃহীত হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
আমরা জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে জোরালো ভূমিকা রাখছি।

তিনি দাবি করেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের আগে কালো টাকার ব্যবহার, কেন্দ্র দখল ও পেশিশক্তির প্রভাব রোধ করে ভয়-ভীতিমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণ এখন ন্যায়ের ভিত্তিতে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায়।

বাংলাদেশ সময়: ২৩:১৩:১৪   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ