সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
শনিবার, ২৩ আগস্ট ২০২৫



সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া

চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা সম্মত হয়েছেন। আজ শনিবার দেশ দু’টির নেতারা টোকিওতে সাক্ষাতের পর এ ঘোষণা দেন।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিংশ শতাব্দীতে কোরীয় উপদ্বীপে জাপানের দশকব্যাপী দখলদারিত্বের সময় ভূখণ্ড নিয়ে বিরোধ এবং জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোয় দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে।

তবে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় পুরোনো অভিযোগগুলো একপাশে রেখে দেশ দু’টির মধ্যে গত কয়েক বছরে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে।

বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যৌথ বিবৃতিতে বলেন, ‘উভয় দেশের চারপাশে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিবেশ মোকাবিলায় জাপান ও দক্ষিণ কোরিয়া সম্পর্ক এবং টোকিও, সিউল ও ওয়াশিংটনের মধ্যে সহযোগিতার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

১৯৬৫ সালের পর এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরের জন্য জাপানকে বেছে নিলেন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, আমি বিশ্বাস করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। আমরা দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্ককে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি- এই সফরের মাধ্যমে তা প্রকাশ পেয়েছে।

দুই নেতা প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নিম্ন জন্মহারের মতো সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে বৈঠকে আলোচনা করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:০৪   ৩৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০
ইরানের সঙ্গে অধিকাংশ সীমান্ত ক্রসিং বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের আহ্বান
ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ