শহরটাকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে: জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহরটাকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে: জেলা প্রশাসক
সোমবার, ২৫ আগস্ট ২০২৫



শহরটাকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, “আমরা যে কোনোভাবেই হোক এ শহরটাকে পরিষ্কার রাখতে চাই। শহরের সমস্ত নাগরিকের কাছে অনুরোধ—আসুন, এই শহরটাকে বাঁচাতে হলে পরিষ্কার রাখতে হবে। আমরা আপনাদের পাশে আছি। নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে।”

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে এই ডাস্টবিন স্থাপন করা হয়। সিটি করপোরেশনের বাইরে এ ধরনের ১০০টি ডাস্টবিন স্থাপন করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, “আমরা নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সে কর্মসূচির অংশ হিসেবে এক লাখ বৃক্ষরোপণ করেছি, খাল পরিষ্কারের কাজ হাতে নিয়েছি। আমাদের স্লোগান ছিল ‘নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি, সচেতন হই পরিষ্কার করি’। আমরা চাই এই কর্মসূচি স্থায়ী রূপ পাক। তারই অংশ হিসেবে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছি।”

তিনি জানান, খাল খনন কার্যক্রমে ৩ হাজার ৫০০ টন ময়লা পরিষ্কার করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এখনো অসচেতনভাবে খালে ময়লা ফেলছেন। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের বাইরে ১০০টি ডাস্টবিন স্থাপন, প্রতি ওয়ার্ডে দুটি করে ডাস্টবিন বসানো এবং প্রতিটি ইউনিয়নে বর্জ্য সংগ্রহের জন্য কমিটি গঠন করা হয়েছে। যারা আবর্জনা সংগ্রহ করবেন, তাদের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২১:০০   ৭৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা ডিজিটাল ডায়াগনস্টিকে চালু হলো ভ্যাকসিন সেবা
আজকের রাশিফল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নগরকান্দায় মাদক ব্যবসায়ীর নাম প্রকাশের জেরে কলেজ শিক্ষার্থীকে ট্যাটা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ
মধুখালীতে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ