‘গোবিন্দ শুধু আমার’ বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন স্ত্রী সুনীতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘গোবিন্দ শুধু আমার’ বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন স্ত্রী সুনীতা
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



‘গোবিন্দ শুধু আমার’ বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন স্ত্রী সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে। তবে তার মাঝেই বুধবার (২৭ আগস্ট) দু’জনেই খুব জাঁকজমকের সঙ্গে তাদের বাড়িতে একসাথে দেখা গেছে।

তারা দুজনে পাপারাৎজিদের সামনে একসঙ্গে হেসে পোজও দিয়েছেন। সেখানে সুনীতা দাবি করেন যে, তারা কখনও আলাদা হতে পারবেন না। তবে, গোবিন্দর আইনজীবী ললিত বিন্দাল নিজেই নিশ্চিত করেছিলেন যে সুনীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

সুনীতা আহুজা এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যদি কিছু ঘটত, তাহলে আজ আমরা এতো কাছে আসতাম না। আমাদের মধ্যে অবশ্যই কিছু দূরত্ব থাকত। কেউ আমাদের আলাদা করতে পারবে না, এমনকি স্বয়ং ঈশ্বরও উপর থেকে এলেও না। আমার গোবিন্দাশুধু আমার, অন্য কারোর নয়। আমরা নিজেরা কিছু না বলা পর্যন্ত দয়া করে এই নিয়ে আলোচনা করবেন না।’

অন্যদিকে, ২০২৫ সালের আগস্টে বিবিসিকে দেয়া এক বিবৃতিতে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দাল স্পষ্ট ভাবে বলেছিলেন, ‘গত বছরের ডিসেম্বরে বিভিন্ন ধারায় গোবিন্দর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা আহুজা। তবে, সবকিছু ঠিক আছে। দু’জনেই একটি সমঝোতায় আসতে চলেছেন। সুনীতা গোবিন্দর কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য যে কারণই দাবি করুক না কেন, এখন এই সমস্যা সমাধানের পথে।’

বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের খবরের প্রতিক্রিয়ায় তাদের মেয়ে টিনা আহুজা হিন্দুস্তান টাইমসকে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন যে, এগুলি কেবল গুঞ্জন। তিনি বলেছিলেন যে, তিনি এই ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেন না কারণ এটা তার কাছে গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। টিনা আরও বলেছিলেন যে, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যে তিনি এত ভালোবাসায় ভরা একটি পরিবার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৩:০৫   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বকশীগঞ্জে কিশোরী হত্যা মামলায় ৩ কিশোরের ১০ বছর করে কারাদণ্ড
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ