ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক আলোচনা রাঙামাটিতে অনুষ্ঠিত

প্রথম পাতা » চট্টগ্রাম » ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক আলোচনা রাঙামাটিতে অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক আলোচনা রাঙামাটিতে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, (রাঙামাটি) : আজ ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কর্তৃক আয়োজিত পার্টির অস্থায়ী কার্যালয় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা করুন শ্লোগান নিয়ে ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
স্বাগত বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি সদর উপজেলা কমিটির সভাপতি অমর চাকমা।

“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ এর রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, খেলাফত মজলিশ বাংলাদেশ এর রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মওলানা মো. সামশুল আলম, রাঙামাটি জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের জেলা আহ্বায়ক কামাল উদ্দিন ও জাতীয় নাগরিক পরিষদ (এনসিবি) এর রাঙামাটি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
এসময় সিপিবি রাঙামাটি জেলা কমিটির সহ সম্পাদক এম জিসান বখতেয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানে আগত অতিথি জেলা রাজনীতিক নেতৃবৃন্দ-কে নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ে বৈষম্য বইটি সম্পাদক নিজ হাতে উপহার দেন।

“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি” শীর্ষক কথকতা অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী নারী জুঁই চাকমা।

বাংলাদেশ সময়: ১৯:০৬:০৯   ৩৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ