নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির ড্রাইভার আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে অ্যাম্বুল্যান্সটি রোগী ওঠানোর জন্য বের করা হয়।
অ্যাম্বুল্যান্সটি চালু করতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় হাসপাতালে আসা রোগীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অ্যাম্বুল্যান্সের ভেতরে গ্যাসের সিলিন্ডারটি ছিল।
সেখানে হয়ত লিকেজ ছিল। গ্যাস লিক হয়ে অ্যাম্বুল্যান্সে জমা হয়েছিল। গাড়ি স্টার্ট (চালু) করার সঙ্গে সঙ্গেই কোথাও হয়ত স্পার্ক করেছে। সেটা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪৩   ৭৫০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি ছাত্রশিবিরের
মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে : মাহদী আমিন
মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপদ জীবন নিশ্চিত করতে কাজ করবে সংসদীয় ককাস
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে - মৎস্য প্রতিমন্ত্রী
বিএনপির গুণ্ডারা শ্রমিক পেটাতে হকিস্টিক নিয়ে রাস্তায় নেমেছে: নাহিদ
খাদ্য অপচয় রোধে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের আহ্বান খাদ্যমন্ত্রীর
সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
অবকাঠামো ও বিনিয়োগে সিআরসিসির সহযোগিতা জোরদারের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
এ বছর সারের আমদানি বাড়ানো হবে - কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ