প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশের ইংরেজি সিনেমা ‘ডট’

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশের ইংরেজি সিনেমা ‘ডট’
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



প্রেক্ষাগৃহে মুক্তি পেল বাংলাদেশের ইংরেজি সিনেমা ‘ডট’

বাংলাদেশে প্রথমবার ইংরেজি ভাষায় নির্মাণ করা হয়েছে নতুন সিনেমা ‘ডট’। সিনেমাটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এগুলো হলো যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী জিআরবি, বগুড়ার মধুবন, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটার, কুলিয়ারচরের রাজ সিনেমা এবং সাপাহারের নসিব সিনেমা হল।

বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত সিনেমাটির প্রযোজক ও অন্যতম অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ইমন বড়ুয়া।

নারী পাচার এবং সমাজে নারীদের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বাস্তব ঘটনা অবলম্বনে দীর্ঘ গবেষণার পর এটি নির্মাণ করা হয়েছে বলে জানান নির্মাতা সুনন্দা কাঁকন।

সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের এক ঝাঁক অভিনয়শিল্পী। তারা সবাই ইংরেজিতে সংলাপ বলেছেন।

দেশের পাশাপাশি বিদেশি দর্শকের কথা মাথায় রেখেই সিনেমাটি ইংরেজিতে নির্মাণ করা হয়েছে বলে জানান সিনেমার প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। সিনেমাটি দর্শকদের হৃদয় জয় করবে বলে মনে করেন নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৬:২১:০০   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ