সহকারী কমিশনার (ভূমি) গণের মানসিক চিন্তার উন্নয়ন ও মননে পরিবর্তন আনতে ভূমি উপদেষ্টার আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সহকারী কমিশনার (ভূমি) গণের মানসিক চিন্তার উন্নয়ন ও মননে পরিবর্তন আনতে ভূমি উপদেষ্টার আহ্বান
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫



সহকারী কমিশনার (ভূমি) গণের মানসিক চিন্তার উন্নয়ন ও মননে পরিবর্তন আনতে ভূমি উপদেষ্টার আহ্বান

সহকারী কমিশনার (ভূমি) গণের মানসিক চিন্তার উন্নয়ন ও মননে পরিবর্তন আনতে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সহকারী কমিশনার (ভূমি) দেরকে জনবান্ধব হিসেবে জনগণের সামনে তুলে ধরতে হবে, বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। প্রশাসনের সাথে সংশ্লিষ্ট সবাইকে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় উল্লেখ করে তিনি বলেন, জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। দিনে দিনে চ্যালেঞ্জ বাড়ছে। এমতাবস্থায় সবাইকে আস্থার সাথে কাজ করতে হবে। কোনো ভাবেই বেআইনি পথে পা বাড়ানো যাবে না।

আজ রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) গণের ৪৫ ও ৪৬ তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিসের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সার্ভিস হলো প্রশাসন সার্ভিস। তাদের মাঠ প্রশাসন তো বটেই, কেন্দ্রীয় প্রশাসনেও সবচেয়ে বেশি কাজ করার সুযোগ রয়েছে। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ওপর জাতির একটি বড় নির্ভরতা ও আস্থা রয়েছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাডার কর্মকর্তারা জনগণের সেবা, উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের প্রতি তাদের আস্থা ও নির্ভরতা প্রকাশ করে। ভবিষ্যতে সহকারী কমিশনারগণ (ভূমি) কর্মক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মাঠ প্রশাসনকে আরো সমৃদ্ধ করবে বলে তিনি আশা পোষণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠপ্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমান; ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) এর উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) খান এ সবুর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা রহমান শম্পা।

অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (এলএটিসি) পরিচালক (ভারপ্রাপ্ত) রুমানা রহমান শম্পা।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪৪   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের
ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু
সদরপুরে অতিরিক্ত হাসিল আদায় করায় বাজার ইজারাদারকে জরিমানা
ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ