ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গা পূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারণে এ বছর ভারতে ১ হাজার ২০০ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে।

তিনি জানান, এ বছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহও হ্রাস পেয়েছে। তবে চলতি মাসেই দেশের কিছু এলাকায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় তিনি গবাদিপশুকে এলএসডি মুক্ত করার উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলাকে সম্পূর্ণভাবে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

আলোচনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০০   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ