পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির আলোচনা ও মিলাদ মাহফিল

প্রথম পাতা » চট্টগ্রাম » পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির আলোচনা ও মিলাদ মাহফিল
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির আলোচনা ও মিলাদ মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতি রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী‌।

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতি রাঙ্গামাটি জেলার সভাপতি পেয়ার আহমদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, বিশেষ অতিথি ছিলেন, জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া।

অনুষ্ঠানে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, মহানবী (সা.) আরব জাতিকে যে শিক্ষা দিয়েছিলেন তা বিশ্বের সব জাতির জন্যই অনুকরণীয়। বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী অনুসরণ করে আমাদের অন্তরকে আলোকিত করার চেষ্টা চালিয়ে যেতে হবে।

সদর উপজেলার সাধারণ কেয়ারটেকার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি ও বন আবাসিক এলাকার বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম, রুপনগর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন, বানানী হাউজিং কমপ্লেক্সে জামে মসজিদের ইমাম ও খতিব, ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তাসহ জেলা শহর মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৯   ৪৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ