আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫



আইন ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে আগত বিদেশি অতিথিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেলের সঙ্গে জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন।

শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এবং তাদের উপস্থিতির জন্য উপদেষ্টারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৫   ২১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সোনাপুরের মানুষের ভালোবাসা নিয়ে আবারও চেয়ারম্যান হতে চান মনির মোল্লা
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
এবার ঢাকায় আসছেন শাকিরা?
জামালপুরে তিন ইটভাটাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি হুইপ দুলুর
সদর উপজেলার ৭ ইউনিয়নে মশক নিধনে ফগার মেশিন ও ওষুধ বিতরণ
শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকার ওপর জোর শিক্ষামন্ত্রীর
রপ্তানি আদেশ অন্য দেশে সরানোর প্রচারণা সঠিক নয়: রিজভী
জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ