দীঘিনালায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ফজর আলী গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » দীঘিনালায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ফজর আলী গ্রেফতার
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



দীঘিনালায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ফজর আলী গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার রশিক নগর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল রশিক নগরে ট্রাক্টর কেনা-বেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেন ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রিং টিউবওয়েলের কুয়োয় ফেলে রাখা হয়। সেদিনই পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর ফজর আলীকে গ্রেফতার করা হলেও তিনি জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে আদালত মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৯   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ