তেল কারচুপির দায়ে সরিষাবাড়ির পাম্পে সিলগালা, জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেল কারচুপির দায়ে সরিষাবাড়ির পাম্পে সিলগালা, জরিমানা
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



তেল কারচুপির দায়ে সরিষাবাড়ির পাম্পে সিলগালা, জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় অবস্থিত মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনকে তেল পরিমাপে কম দেওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা গ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিনের নেতৃত্বে এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই-এর পরিদর্শক ফাইসুল ইসলামও উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি পেট্রল, অকটেন ও ডিজেল পরিমাপে কারচুপি করছিল। পাম্পের ডিসপেনসিং ইউনিটে প্রতি লিটারে ২৫ ইউনিট তেল কম দেওয়া হচ্ছিল, যার ফলে প্রতি ৪০ লিটারে প্রায় ১ লিটার তেল গ্রাহকদের কম দেওয়া হচ্ছিল।

এই গুরুতর অনিয়মের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ও ৫২ ধারা অনুযায়ী মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন জানান, গ্রাহকদের ঠকানো বন্ধ করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:১১   ৫২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ