আড়াইহাজারে মেঘনা পাড়ে হচ্ছে ইকোপার্ক

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে মেঘনা পাড়ে হচ্ছে ইকোপার্ক
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



আড়াইহাজারে মেঘনা পাড়ে হচ্ছে ইকোপার্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে প্রস্তাবিত ইকো পার্ক প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “দীর্ঘ ৭০ বছর ধরে কতিপয় ব্যক্তি সরকারি জমি জবরদখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৩ একর জমি দখলমুক্ত করা হয়েছে। সেই জমিতে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইকো পার্ক নির্মাণ করা হচ্ছে। এটি পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্কের কাজ শেষ হলে স্থানীয় পর্যটক ছাড়াও নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।”

পরে জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে পূজার উপলক্ষে চেক ও চাল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৯   ৯৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
আড়াইহাজারে ধানের শীষের প্রচারে আনিসুল ইসলাম সানি
মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম
দুর্বল–সবল বলে কিছু নেই, সব প্রার্থী এক: রিটার্নিং কর্মকর্তা
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক
আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র মিললো ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে
আড়াইহাজারে বাজার-সড়ক মনিটরিং: ৬ মামলায় জরিমানা ৩৯ হাজার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ