৬ বছর পর আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৬ বছর পর আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



৬ বছর পর আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক

দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গান গাইবেন পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত। খুব শিগগিরই ঢাকায় আসছেন গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভেরিফাইড ফেসবুকে আলী আজমত বাংলাদেশে আসা প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন। দর্শক ভরা মঞ্চের একটি ছবি আপলোড করেন। সেখানে লেখা, হ্যালো বাংলাদেশ। ক্যাপশনে গায়ক লেখেন,

অবশেষে! আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে।

গায়ক আলী আজমতের এটি তৃতীয় ঢাকা সফর। এর আগে দুইবার বাংলাদেশে পারফর্ম করেছেন তিনি। ২০১৯ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে সর্বশেষ পারফর্ম করেছিলেন।

ঢাকায় এবারই প্রথমবারের মতো একক কনসার্টে অংশ নেবেন আলী। কনসার্টের শিরোনাম ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। তবে কনসার্টটি কবে, কোথায় হবে, কারা আয়োজন করছে সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

আলী আজমত পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে গান গেয়ে তারকা খ্যাতি পান তিনি। পরিচিত হয়ে ওঠেন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামের নতুন একটি ব্যান্ড গড়ে তোলেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গানের সুরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেন।

প্রসঙ্গত, গায়ক আলী আজমতের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘রঙিলা’, ‘নারে নারে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘সায়োনি’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘গরজ বরস’, ‘জিন্দা’ ইত্যাদি। গানের পাশাপাশি অভিনয় গুণের কারণেও নিজ দেশ ও বলিউডে জনপ্রিয়তা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৬:২৮:২০   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ