রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

রূপের রানী রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ম্যারাথন দৌঁড়, র‍্যালি ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় পর্যটন কমপ্লেক্স থেকে দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়। এরপর জিমনেশিয়াম থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে জেলা পরিষদে এসে শেষ হয়। এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান।

জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ একরামুল রাহাত, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন প্রমুখ।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন এবছরের ট্যুরিজম মিডিয়া ফেলোশিপ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা, বৈশালী চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল ও রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।

আলোচনা সভা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্টে রাঙ্গাদ্বীপ ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫২   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালি পেরিয়ে গ্যাসের ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পাইপলাইনে ৪টি
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ