অমর একুশে বইমেলা স্থগিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » অমর একুশে বইমেলা স্থগিত
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



অমর একুশে বইমেলা স্থগিত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে অমর একুশে বইমেলা ২০২৬ চলতি বছরের ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক বাংলা একাডেমি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সে পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৬   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে - মৎস্য প্রতিমন্ত্রী
সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রী
বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান
কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
ফরিদপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়
সরিষাবাড়ীতে বিধবার বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে গ্রামছাড়া পরিবার
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ