পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন হবে ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং - সৈয়দা রিজওয়ানা হাসান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন হবে ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং - সৈয়দা রিজওয়ানা হাসান
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন হবে ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং - সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবন ঢাকার প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে। ভবনটি ‘এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ ভবনে রেইনওয়াটার হারভেস্টিং, সোলার পাওয়ার ও এসটিপিসহ সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি গ্রিন বিল্ডিং নির্মাণে অভিজ্ঞ গার্মেন্টস খাতের পরামর্শও নেওয়া হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষার কার্যক্রম আরও জোরদার হয়। এ ছাড়া, এনফোর্সমেন্ট কার্যক্রমে পর্যাপ্ত পরিবহন সুবিধা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

তিনি উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের কাজে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৪১   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু
৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন
নারায়ণগঞ্জে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
বদলি-পদায়নে অনিয়ম বন্ধে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা কাম্য নয় : গণপূর্ত মন্ত্রী
স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু
কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে - ত্রাণ মন্ত্রী
ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন - স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ