সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসবে ১০ লাখ দর্শনার্থীর ভিড়

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসবে ১০ লাখ দর্শনার্থীর ভিড়
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসবে ১০ লাখ দর্শনার্থীর ভিড়

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হানওয়া গ্রুপ আয়োজিত সিউল আন্তর্জাতিক আতশবাজি উৎসব। নানা রঙের বর্ণিল আলোয় সাজানো এই আয়োজনে জমে ওঠে উৎসবের আমেজ।

‘লাইট আফ টুগেদার’ বা ‘একসাথে আলোকিত হও’ শিরোনামে আয়োজিত এ উৎসবে অংশ নেয় দক্ষিণ কোরিয়া, ইতালি ও কানাডা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে আতশবাজির প্রদর্শনী। এ সময় হান নদীর আকাশ রঙিন আলো আর আতশবাজির শব্দে মুখরিত হয়ে ওঠে।

উদ্বোধনী প্রদর্শনীতে ইতালির ফিয়াট লাক্স এবং কানাডার সুপার-হিরোস অংশ নেয়। এরপর কোরিয়ান দল জনপ্রিয় অ্যানিমেশন ‘কেপপ ডেমন হান্টার্স’-এর সাউন্ডট্র্যাকের সঙ্গে সমন্বয় করে কয়েক শ আতশবাজি প্রদর্শন করে।

উৎসব উপভোগ করতে হান নদীর তীরে ভিড় করেন প্রায় ১০ লাখ দর্শনার্থী। অনেকে পছন্দের জায়গা দখল করতে কয়েক ঘণ্টা আগেই সেখানে উপস্থিত হন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হয়।

এদিকে উৎসব শুরু হওয়ার আগে এক যুবক সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসী হামলার হুমকি দেয়। পরে রোববার সিউল মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৩৭   ৪৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
নিরাপত্তা খাতে রাশিয়া-উত্তর কোরিয়ার সমঝোতা
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: বেলারুশের প্রেসিডেন্ট
আজ ইরানের সঙ্গে চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ