পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নারী বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তানকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানাদের দল। এটি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের মেয়েদের মাত্র দ্বিতীয় জয় হলেও এসেছে একেবারে দাপটের সঙ্গে।

প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
এরপর সহজেই রান তাড়া করে তারা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং উপহার দেন রুবাইয়া হায়দার। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তিনি খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। ৪৪ বলে ২৩ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা।
এই জুটি তৃতীয় উইকেটে গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ৬২ রানের পার্টনারশিপ।

সোবহানা মুস্তারী শেষ দিকে চার মেরে ১৮.৫ ওভার হাতে থাকতেই জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের হয়ে রামিন শামিম, ডায়ানা বেগ ও অধিনায়ক ফাতিমা সানা একটি করে উইকেট নেন।

টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ভুগে ৩৮.৩ ওভারে অলআউট হয় পাকিস্তান।
শুরুতেই মাত্র ২ রানে ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে সাজঘরে পাঠান মারুফা আক্তার।

এরপর মুনিবা আলী (৩৫ বলে ১৭) ও রামিন শামিম (৩৯ বলে ২৩) ৪২ রানের জুটি গড়লেও দুজনের বিদায়ের পর ধসে পড়ে পাকিস্তানের ইনিংস।

অধিনায়ক ফাতিমা সানা ২২, সিদরা নেওয়াজ ১৫ এবং আলিয়া রিয়াজ ১৩ রান করে কিছুটা লড়াই করেন। শেষ দিকে ডায়ানা বেগ অপরাজিত থেকে ১৬ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার—মাত্র ৫ রান খরচায় ৩.৩ ওভারে নেন ৩ উইকেট।

এ ছাড়া মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট, আর রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি একটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:০৬   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ