প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব

নারায়ণগঞ্জে শঙ্খনাদ, উলুধ্বনি, খোল-করতাল ও ঢাকের বাদ্য আর অশ্রুভেজা ভালোবাসায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় শহরের ৩ নম্বর মাছ ঘাটে শ্রী শ্রী জয় ব্রজানন্দ ও জয় মা ভগবতী মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়া দশমীর কার্যক্রম শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে সদর উপজেলা ও আশপাশের মণ্ডপের প্রতিমা এই ঘাটে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জন ঘাটে দর্শনার্থীদের নজর কাড়ে ছয় বছরের শিশু অপু সাহা। সে র‌্যাবের পোশাক পরে উৎসাহের সঙ্গে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে।

নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিল। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

প্রতিমা বিসর্জনের সময় পূজারীদের আনন্দ-অভিব্যক্তির পাশাপাশি আবেগঘন মুহূর্তও তৈরি হয়। বাবার হাত ধরে আসা ছোট্ট গৌরব দাস বলেন, “এবার অনেক মজা হয়েছে। প্রতিমার কাছে দেশের মানুষের মঙ্গল আর সকলে যেন সুস্থ থাকে সেই প্রার্থনা করেছি।”

ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিসর্জন মিছিলে ফিলিস্তিন মুক্তির স্লোগানও দেওয়া হয়।

জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এ বছর নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় মোট ২২৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। প্রতিমা বিসর্জনের জন্য জেলায় ১৩টি ঘাট নির্ধারণ করা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবকরাও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৯   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান
‘চায়না-ইংল্যান্ড-স্পেনের কোম্পানি নারায়ণগঞ্জে হাসপাতাল করতে চায়’
নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ
ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
​৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরপেক্ষ তদন্ত চায় পরিবার
নারী-সহায়ক শিক্ষার পরিবেশে ডে কেয়ার সেন্টার সম্প্রসারণ করছে সরকার : শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ