পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫



পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট

পাকিস্তানশাসিত কাশ্মীরের ভারতের সীমান্তঘেঁষা অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দিনের সহিংস সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় সেখানকার পরিস্থিতি নিয়ে সীমিত খবরই বাইরে আসছে।

মুজাফফরাবাদে সোমবার প্রথম হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। তারা রাজনৈতিক নেতাদের বিনা খরচে বিদ্যুৎ ও দামি গাড়ির মতো বিলাসবহুল সুযোগ-সুবিধা চালু রাখার বিরুদ্ধে বিক্ষোভ জানায়।

উচ্চ পর্বতমালার এ উপত্যকাজুড়ে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় গণমাধ্যমকে দৈনিক বিক্ষোভের খবর প্রকাশে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এএফপির প্রতিবেদকরা বুধবার রাস্তায় রক্তের দাগ, ছোড়া গুলির খোসা, ভাঙা কাচের টুকরো ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাথর দেখতে পান, যা সাম্প্রতিক অরাজকতার সাক্ষ্য বহন করছে।

৫১ বছর বয়সী বিক্ষোভকারী আসাদ তাব্বাসুম বলেন, ‘এখানকার রাজনীতিকরা গ্যাংস্টারের মতো আমাদের মাথার ওপর শাসন চালাচ্ছে। আমরা তাদের বিদায় চাই, তাদের এই সুবিধাগুলো বাতিল চাই।
তাদের আমাদের কাতারে দাঁড়ানো উচিত।’

বিক্ষোভ ঠেকাতে মুজাফফরাবাদের রাস্তায় বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড় সামলাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। একসময় বিক্ষোভকারীর সংখ্যা ছয় হাজারে পৌঁছায়।

আজাদ কাশ্মীর সরকার বুধবার এক বিবৃতিতে জানায়, এ পর্যন্ত সোমবার থেকে ছয়জন সাধারণ মানুষ ও তিনজন পুলিশ নিহত হয়েছেন।

এতে আরো বলা হয়, ‘সহিংস বিক্ষোভে’ আহত হয়েছে ১৭০ জনের বেশি পুলিশ সদস্য ও ৫০ জন সাধারণ মানুষ।

তবে বিক্ষোভ সংগঠকরা বলছেন, আহত সাধারণ মানুষের সংখ্যা ১০০ জনেরও বেশি।

বিক্ষোভ নিয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনী কোনো বিবৃতি দেয়নি।

পাকিস্তানে সেনাবাহিনীর সমালোচনা এক ধরনের নিষিদ্ধ বিষয়।
দেশটি দীর্ঘ দশক ধরে সামরিক শাসনে ছিল এবং বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার এই রাষ্ট্রে প্রকৃত ক্ষমতার কেন্দ্রবিন্দু এখনো জেনারেলদের হাতেই।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:০৬   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান
আব্বাসকে ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ