রোহিঙ্গাদের পাচার করে বাংলাদেশে আনা চক্রের ৬ সদস্য আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গাদের পাচার করে বাংলাদেশে আনা চক্রের ৬ সদস্য আটক
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



রোহিঙ্গাদের পাচার করে বাংলাদেশে আনা চক্রের ৬ সদস্য আটক

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পাচার করে আনা চক্রের নারীসহ ৬ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন, মিস্ত্রিপাড়ার প্রবাসি মোহাম্মদ আখেরের স্ত্রী শামসুন্নাহার (৩৫), বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), ২০ নম্বর ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), জামতলি ১৫ নম্বর ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫), ২৬ নম্বর ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)।

অভিযান চলাকালিন কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫) সহ ৪ জন পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন বিজিবির অধিনায়ক।

তিনি জানান, সাগর পথে মিয়ানমার থেকে পাচার করে বেশ কিছু বিদেশি নাগরিককে পাচারকারী চক্র টেকনাফের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখে পরে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেয়ার প্রস্তুতির খবর পেয়ে বিজিবি এই অভিযান চালায়। বিজিবি শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকার শামসুন্নাহারের বাড়িটি ঘেরাও করলে চক্রের ৪ জন সন্দেহভাজন বাড়ির পিছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের ছাউনি দেওয়া একটি ঘর থেকে বাড়ির মালিক শামসুন্নাহারসহ মানব পাচারকারী চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়।

কর্নেল আশিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে শামসুন্নাহার টাকার বিনিময়ে পাচার করে আনা এই লোকজনকে সাময়িকভাবে তার বাড়িতে লুকিয়ে রাখতেন। পরে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হতো তাদের।

এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২২:০৭   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ