ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজনের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত সুজন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

নিহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদরাসার এনামুলের দোকানের সামনে কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুজনসহ সাতজন কিশোর আহত হয়।
আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

এলাকাবাসীর সূত্রে আরো জানা যায়, মনোহরপুর ও অলুয়া এলাকার কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে কথাকাটাকাটির জেরে ওই সংঘর্ষের সূত্রপাত ঘটে। ওইদিন বিকেলে মনোহরপুর এলাকার কয়েকজন কিশোর অলুয়া মাদরাসার সামনে এসে স্থানীয় কিশোরদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন সুজন।
প্রথমে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তিনি মারা যান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, গতকাল সোমবার (৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি নিয়ে আগে থেকেই মামলা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৮   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ