অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম, আটক ৩

প্রথম পাতা » চট্টগ্রাম » অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম, আটক ৩
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



অ্যাম্বুলেন্সে লুকানো ছিল ডাকাতির সরঞ্জাম, আটক ৩

ফেনীর ছাগলনাইয়ায় অ্যাম্বুলেন্সে লুকানো ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পিএইচপির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জব্দ করা হয় ফেনীর নিউ উপশম জেনারেল হাসপাতালের নাম লেখা একটি অ্যাম্বুলেন্স।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নূর আলমের ছেলে সিএনজি চালক মো. রিফাত (২২), একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে পিকআপচালক মো. রাসেল (২৩) ও একই গ্রামের আবদুল হালিমের ছেলে মো. শাহাদাত।

পুলিশ সূত্র জানায়, আজ ভোরে হাইওয়ে পুলিশের টহল দল মুহুরীগঞ্জ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় পিএইচপির সামনে একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহ হলে পুলিশ কাছে যেতেই তিনজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। গাড়িতে থাকা অপর তিনজনকে আটক করে পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে তিনটি ছুরি, একটি রশি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া, জব্দ করা হয় ‘নিউ উপশম জেনারেল হাসপাতাল, ফেনী’-লেখা অ্যাম্বুলেন্সটি।

ফাজিলপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, আটকরা ডাকাতির উদ্দেশে সেখানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা পেশাদার ডাকাত দলের সদস্য। অ্যাম্বুলেন্স চালকই এই দলের মূলহোতা। এ ঘটনায় থানার উপপরিদর্শক আবু নোমান বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫৪   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
আইনমন্ত্রী সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার
কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের
চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ২
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ