গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান

জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে এই চেক প্রদান করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন প্রমুখ।

এ সময় নিহত অহিদুলের স্ত্রী জোসনা খাতুন বলেন, গত ১ বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুটি সন্তানকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। আজকে ৫ লাখ টাকা পেলাম, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এই টাকা দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারবো। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ জেলার ৫নিহত পরিবারের সদস্যর মাঝে ২৫ লাখ টাকার চেক দিয়েছে। যদিও এই অর্থ মৃত্যুর ক্ষতিপূরণ হয়না, তবুও এটি নিহতদের পরিবারে কিছুটা সহায়তা হবে। গাজীপুর থেকে কিছুদিনের মধ্যেই আরও পৌনে ২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে।

বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাইপূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন ও মনিরা খাতুন।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৬   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ