সরিষাবাড়ী ইউএনওর ‘উন্মুক্ত ওয়ার্ড সভা সমস্যা সমাধানে আশ্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী ইউএনওর ‘উন্মুক্ত ওয়ার্ড সভা সমস্যা সমাধানে আশ্বাস
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



সরিষাবাড়ী ইউএনওর ‘উন্মুক্ত ওয়ার্ড সভা সমস্যা সমাধানে আশ্বাস

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার ভাটারা ও মহাদান ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এই সভাগুলো অনুষ্ঠিত হয়। এই উন্মুক্ত সভায় এলাকার জনগণের সমস্যাদি শোনেন এবং প্রতিকারের আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহছেন উদ্দিন।

বৃহস্পতিবার ভাটারা ইউনিয়ন পরিষদের আয়োজনে ৩ নং ওয়ার্ডের গাবতলী বটতলা বাজার এলাকায় উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। এতে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোহছেন উদ্দিন।
সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রশাসনের আশু দৃষ্টি কামনা করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী খাতুন, এবং স্থানীয় জনসাধারণ রাজা মিয়া, সেলিম মিয়া, জোহা প্রমুখ।

এছাড়াও একই দিনে, বৃহস্পতিবার সকালে উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদের আয়োজনে ২ নং ওয়ার্ডে আরও একটি উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। মহাদান ইউনিয়ন পরিষদের প্রশাসক সালাউদ্দিন সরকার সভায় সভাপতিত্ব করেন।
এই সভাতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল। এছাড়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবেল বক্তব্য রাখেন। এই ওয়ার্ড সভায়ও ২ নং ওয়ার্ডের স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। জনসাধারণ তাদের সমস্যা গুলি তুলে ধরেন এবং তাদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮:০০:৪৭   ৪৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ