গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫



গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে অংশ নিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে অবতরণ করেছেন।

শার্ম আল শেখ থেকে এএফপি এ খবর জানায়।

ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ সোমবার শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা।

সোমবার ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে সফর শেষে শার্ম আল শেখে পৌঁছছেন। সেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথভাবে শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন। এতে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নিচ্ছেন।

এ সম্মেলন ‘গাজার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন যুগের সূচনা’ করবে বলে জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্সি।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৩   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ