মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

প্রথম পাতা » খুলনা » মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫



মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার সকালে কাথুলী সীমান্তের ১৩৩/৩ এস পিলার এলাকার কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারতের আসাম রাজ্যের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনুজ কুমারের নেতৃত্বে বিএসএফ সদস্যরা দুই পরিবারের মোট ১৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছেন।

ফেরত আসা ব্যক্তিদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায়। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানান বিজিবি কর্মকর্তারা।

ফেরত আসা হানিফুর রহমান জানান, “তিন বছর আগে জীবিকার তাগিদে পানি পথ দিয়ে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলাম। আসামের হরিয়ানায় পাপোষ তৈরির কারখানায় কাজ করতাম। গত মাসের ২১ তারিখে ভারতীয় পুলিশ আমাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪৮   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : খুলনা বিভাগীয় কমিশনার
সারাদেশে সমভাবে উন্নয়ন হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী
আ. লীগের রাজনীতি দাফন হয়েছে দিল্লিতে : রাশেদ খান
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ