সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের আশুলিয়া জোন এলাকায় গতকাল মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। আশুলিয়া, সাভারের তাজপুর মার্কেট সংলগ্ন, মাল্টি মডার্ন রোড, সিগমা ফ্যাশন এবং ইউসুফ মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধ লাইন উচ্ছেদ এবং আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ অভিযানে মোট তিনটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ এবং ৫০০ মিটার পাইপ অপসারণ করা হয়। এই লাইনের মাধ্যমে অবৈধভাবে সংযুক্ত ৭৫০টি আবাসিক গ্যাস বার্নার বা চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। এ অবৈধ সংযোগগুলোর মাধ্যমে প্রতি মাসে সর্বমোট ১ লাখ ৭ হাজার ৩৮ ঘনমিটার গ্যাস চুরি হতো, যার আর্থিক মূল্য ছিল ১৯ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অভিযান পরিচালনার ফলে সর্বমোট ১৫ হাজার ৭৫০ ঘনফুট/ঘণ্টা লোড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে, যা সরকারের রাজস্ব ক্ষতি থেকে রক্ষা করবে।

এছাড়া, তাজপুর মার্কেট এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি বাসাবাড়ির ৪৫০টি ডাবল বার্নার বিচ্ছিন্ন করা হয়। একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১১:১৫   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ