হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫



হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরাইল লঙ্ঘন করেই যাচ্ছে: এরদোয়ান

হামাস গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একইসঙ্গে ইসরাইল অব্যাহতভাবে চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি।

উপসাগরীয় তিন দেশ সফর শেষে শুক্রবার (২৪ অক্টোবর) দেশে ফেরার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় কয়েকটি দেশের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনা এখনো চলছে, বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

কুয়েত, কাতার ও ওমান সফর শেষে শুক্রবার সাংবাদিকদের এরদোয়ান বলেন, এটা বহুস্তর বিশিষ্ট একটি ইস্যু, ফলে ব্যাপক আলোচনা এখনো চলছে। গাজায় আমরা সবধরনের সহায়তা দিতে প্রস্তুত। আমাদের প্রস্তুতি অব্যাহত রয়েছে।

গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে উপত্যকায় স্থিতিশীলতা ও ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য তুরস্ক আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে।

তিনি বলেন, হামাস যুদ্ধবিরতি মেনে চলছে, তারা স্পষ্টভাবেই বলেছে, যুদ্ধবিরতি মেনে চলার জন্য তারা আন্তরিক। কিন্তু ইসরাইল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আরও প্রচেষ্টা চালাতে হবে।

এরদোয়ান বলেন, ইসরাইলের ‍ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। দেশটির ওপর নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি স্থগিত করার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে সাহায্য করতে পারে।

গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা ও উপত্যকাটির পুনর্নির্মাণে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এরদেয়ান। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, গাজা আবার জেগে উঠবে। মিশরে আমাদের সাহায্য পাঠানো বন্ধ করিনি। আমরা তা অব্যাহত রাখবো।

তিনি বলেন, ইসরাইলের অমানবিক অবরোধের কারণে আমাদের গাজার ভাই-বোনদের সবকিছুর প্রয়োজন। এখন শুধু কথার নয়, পদক্ষেপ নেয়ার সময়।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৬   ৬১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ