মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন অঙ্গীকার: এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন অঙ্গীকার: এ্যানি
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন অঙ্গীকার: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদকমুক্ত একটি সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার, নতুন চ্যালেঞ্জ। বিগত ১৭ বছরে মাদকের যে এজেন্ট ছিল এখনো সে এজেন্টগুলো উঠে যায়নি, কেউ না কেউ দূর থেকে চালাচ্ছে, কিছু প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মগুলো করছে, সমাজের জন্য এটি একটি ব্যাধি।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।

এ্যানি বলেন, এ চ্যালেঞ্জ অতিক্রম করতে হলে একটা সরকারে নির্বাচিত প্রতিনিধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ, পরিবার ও নিজের গ্রামের জন্য সামাজিক আন্দোলনের নেতৃত্ব দেবেন আপনারা। যার কারণে মা-বোন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এখানে একত্রিত করেছি। আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে প্রতিবাদী হতে হবে, বিএনপি আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২২:৪৮   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
ঈদ করতে বাড়ি ফিরছিলেন বাবা-মা, তার আগেই গাছ পড়ে মারা গেল শিশুসন্তান
কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী
পেকুয়ায় বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলির ঘটনায় ২ মামলা
চামড়া সংরক্ষণে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না: পুলিশ সুপার
দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ