ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



ফতুল্লায় ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জে ‘সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান জাগরণী ক্রীড়া চক্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

অনুষ্ঠানে জাগরণী ক্রীড়া চক্রের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান জুময়া, স্থানীয় মসজিদ-মাদ্রাসা কমিটির সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় দূরীকরণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথি তারেক আল মেহেদী বলেন, “নতুন করে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদক, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই দমন করা হবে।”

তিনি আরও বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি চিহ্নিত মাদক স্পটগুলোতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানার মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৪০:১৩   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী
ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে দেশব্যাপী ১,৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ