রাঙ্গামাটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



রাঙ্গামাটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে রাঙ্গামাটিতে ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন কেটাগরিতে বিজয়ী মেধাবী হাফেজদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় শহরের ফিসারীঘাট শান্তিনগর এলাকার ফিসারী জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অধিনায়ক ৬০ ইবি ও রাঙ্গামাটি সদর জোন কমান্ডার। তিনি বলেন, “পবিত্র কুরআনের হাফেজরা সমাজে নৈতিকতা, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে পারেন। ইসলামী শিক্ষা ও আদর্শের মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার মো. ফয়েজ আল করীম (এনডি) বিএন, ব্যবস্থাপক, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র। তিনি বলেন, “এই প্রজন্মের শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে উঠলে সমাজ হবে শান্তিপূর্ণ ও আলোকিত।”

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবীব আজম। তিনি বলেন, “কুরআনের শিক্ষাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। এমন আয়োজন সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শরীয়ত উল্ল্যাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কাঠালতলী নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল হাশেম।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাফেজ মো. আব্দুল কাদের, সভাপতি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখা। তিনি বলেন, “প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে জেলার প্রতিভাবান হাফেজদের সম্মান জানানো হয় এবং নতুন প্রজন্মকে কুরআন চর্চায় উৎসাহিত করা হয়।”

বাংলাদেশ সময়: ২০:৩২:০৮   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ