সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করার অপরাধে চারটি বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আড়াই রশি, চার রশি এবং সাড়ে সাত রশি এলাকায় অবস্থিত বেকারিগুলো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রুটি ও কেক তৈরি করছিল। মোড়কে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখও উল্লেখ করা হয়নি।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চারটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া কালের কণ্ঠকে বলেন, ‘নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়ার অপরাধে চার বেকারিকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।’

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫২   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
সিলেটে তেলবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪
অবসরকালীন খেলোয়াড়দের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী
কুরআন শিক্ষা ছাড়া মুক্তির পথ নেই: জামায়াত আমীর
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ