আ. লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট : নাসীরুদ্দীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আ. লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট : নাসীরুদ্দীন
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫



আ. লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট : নাসীরুদ্দীন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘লকডাউন’ ঘিরে দেশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘আগামীকাল সব দল মাঠে থাকবে। আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ এই বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে।
এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসীর এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া বক্তব্যের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আরেকটি খবর এসেছে—আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। মামলা তো তুলেই নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে। নতুন করে আর কী তুলবেন? বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে, সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদের জায়েজ করে নিলেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য—এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে আর কোনো কাজ লেখা নেই। বিএনপির যদি এক বছরের সফলতা বলেন, তাদের দুইটা সফলতা—একটা হলো চাঁদাবাজি, আরেকটা হলো মামলাবাজি। এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে গিয়ে ভোট চাইবে। ভোট নয়, মানুষ তাদের জুতা দেবে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটু বিভাজন দেখতে পাচ্ছি।
কিন্তু বাংলাদেশের সার্বভৌম, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষা করার জন্য বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে সব দলকে একসঙ্গে হতে হবে। সব দল একসঙ্গে হয়ে যদি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা না করে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ দুর্গতি রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৪২:০২   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিসি অফিস থেকে চানমারী সড়ক পরিষ্কার: ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁয়ে ঝোপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ফতুল্লা পাইলটে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের All-Party Parliamentary Group(APPG) এর একটি প্রতিনিধিদলের বৈঠক
ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার : বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ