ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ক্যান্টনমেন্ট: সাদিক কায়েম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ক্যান্টনমেন্ট: সাদিক কায়েম
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



ফ্যাসিবাদী আমলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল ক্যান্টনমেন্ট: সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদী আমলে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল একেকটা ক্যান্টনমেন্ট।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের আয়োজনে ‘মেডিকেল শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে’ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, জুলাইয়ে ঢাকা মেডিকেলে ইসরায়েলিদের মতো বর্বরতা চালিয়েছে ছাত্রলীগ। ফ্যাসিবাদী আমলে সৃজনশীল মানুষদের টার্গেট করে জুডিসিয়ারি কিলিং বাস্তবায়ন করা হয়েছে।

ইংরেজদের আদিম শিক্ষাব্যবস্থার সমালোচনার পাশাপাশি তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে তার সবগুলোই হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। নতুনত্ব আনতে শিবির ৩০ দফা শিক্ষাব্যবস্থা প্রস্তাব করেছে বলে জানান তিনি। নতুন প্রজন্ম তৈরিতে যারা কাজ করবে ছাত্রশিবির সবসময় তাদের সঙ্গে থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২০:৫৯   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ