অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া জিয়া হল ও নবাব সলিমুল্লাহ সড়ক বিভাজনে টানানো শতাধিক ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।

নাসিক সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শহরের অলি-গলি, বৈদ্যুতিক খুঁটি, সড়ক বাতি, সড়ক বিভাজন ও গাছের উপর বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন লাগানো হয়। অভিযানে নাসিক পরিচ্ছন্নকর্মীরা এসব অবৈধ ব্যানার-ফেস্টুন খুলে ফেলেন। পরে অপসারিত ব্যানার-ফেস্টুনগুলো ট্রাক ভর্তি করে নিয়ে যান তারা।

নাসিক কর্তৃপক্ষ জানায়, সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও নির্বাচনী প্রেক্ষাপটে শহরজুড়ে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫৭   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ