সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন নবনিযুক্ত জেলা প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন নবনিযুক্ত জেলা প্রশাসকের
শনিবার, ২২ নভেম্বর ২০২৫



সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন নবনিযুক্ত জেলা প্রশাসকের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলো পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। শনিবার (২২ নভেম্বর) বিকেলে তিনি রাজউক, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিশেষজ্ঞ টিমকে সঙ্গে নিয়ে হীরাঝিল এবং আটি হাউজিং এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো হাতে আসেনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।’

তিনি বলেন, ‘একটি পোশাক কারখানার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। অন্যান্য কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই সঠিক তথ্য জানাবেন।

এ সময় জেলা প্রশাসক সিটি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, ‘আপনাদের ভবনে যে অংশটি নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে, তা অবশ্যই অপসারণ করতে হবে। এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৭   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ